কালিয়াকৈরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের বিআরডিবির ঋণ বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ০১:৫২ পিএম, বুধবার, ২৫ আগস্ট ২০২১ | ৫৭০

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার হলরুমে উদ্যোক্তাদের মাঝে ঋণ ও চারা বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবির) কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার আওতায় এই ঋণ দেন।

এসময় ১৩ জন উপকারভোগী সদস্যের মাঝে ২৩ লক্ষ ৫০ হাজার টাকা ও বন বিভাগের সহায়তায় ফলজ ও বনজের ২০০ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুস সাত্তার। এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর জেলার উপপরিচালক এ এস এম সোলায়মান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়দা নাসরিন, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয় প্রমূখ।