অর্জুন কাপুরের ১৪০ কেজি ওজনের রহস্য

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, শনিবার, ২১ আগস্ট ২০২১ | ৮৩১

বলিউডে অভিনেতা অর্জুন কাপুরকে পছন্দ করেন এমন মানুষের সংখ্যা নেহাত কম না। কিন্তু জেনে অবাক হবেন যে এই অর্জুন কাপুরের ওজন একসময় ছিলো ১৪০ কেজি। আর তার বাবা-মার বিচ্ছেদের কারণে এমন ঘটেছিলো বলে  উঠে এসেছে।

অর্জুনের বাবা বিখ্যাত প্রযোজক বনি কাপুর ও তার প্রথম স্ত্রী মোনা সুরির বিবাহ বিচ্ছেদ হয় ১৯৯৬ সালে। তখন অর্জুনের বয়স মাত্র ১১ বছর। এর কিছুদিন পরে শ্রীদেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বনি কাপুর। ওই সময় অর্জুনের জন্য অনেক কঠিন ছিলো। মা-বাবার বিচ্ছেদের পর সেই মানসিক চাপ সামাল দিতে তিনি নির্ভরশীল হয়ে পড়েন খাবার-দাবারের উপর। ফলে খুব দ্রুত তার ওজন বেড়ে যায়।

মা বাবার বিবাহবিচ্ছেদ হওয়ার ফলে স্কুলেও বন্ধু বান্ধবদের কাছে অনেক বিদ্রূপ শুনতে হয়েছে তাকে। একটা সময়ের পর আর মানসিক চাপ সহ্য করতে না পেরে স্কুল যাওয়াই ছেড়ে দেন তিনি। এর প্রভাব এসে পড়ে তার শরীরে।

এদিকে এত বেশি ওজন নিয়ে অভিনেতা হওয়া কম চ্যালেঞ্জিং ছিলো না অর্জুনের জন্য।অভিনয় জগতে স্থান করে নেওয়ার পিছনে তারও ছিল এক দীর্ঘ লড়াই, যেখানে তিনি পাশে পেয়েছেন তার সুপারস্টার সালমান খানকে।

সম্প্রতি অর্জুন কাপুরকে দেখা গিয়েছে 'সন্দীপ অউর পিঙ্কি ফরার' ও 'সর্দার কা গ্র্যান্ডসন' সিনেমায়।