টাঙ্গাইলে সেনাবাহিনীর  ঈদ সামগ্রী বিতরণ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১২:৫৫ পিএম, সোমবার, ৩ মে ২০২১ | ৯৮৫

টাঙ্গাইলের  ঘাটাইলে গরীব অসহায় দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে  শহীদ সালাউদ্দিন সেনানিবাসের উ দ্যাগে উপজেলার সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় শহীদ সালাউদ্দিন সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল তৌহিদুল আহমেদসহ সেনাবাহিনীর অন্যন্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী  হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, সাবান, নগদ টাকা এবং মাস্ক বিতরণ করা হয়।