নাগরপুরে মাস্ক না পরায় ২০ জনকে জরিমানা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৯ পিএম, শনিবার, ২০ মার্চ ২০২১ | ১৪৬৫

মহামারি করোনা ভাইরাসরে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সংক্রমণ এড়াতে সরকারী নির্দেশনা যথাযথ ভাবে পালন ও জনসাধারণকে সচেতন করতে টাঙ্গাইলের নাগরপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকালে টাঙ্গাইল আরিচা মহাসড়কে উপজেলা মোড়ে সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বাজারে আগত মাস্কবিহীন জনসাধারণ মাস্ক ব্যবহার না করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ২০ টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর জানান, করোনার সংক্রামণ বাড়ায় সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাগরপুর থানার সহযোগীতায় এ অভিযান চালানো হয়। করোনা সংক্রামণ এড়াতে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক বিহীন পথচারীদের দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মাস্ক ব্যবহার না করার অপরাধে জরিমানা করা হয় এবং জনসাধারনের মাঝে মাস্ক বিতারন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় নাগরপুর থানার উপ-পরির্দশক এ এস আই মো. রাসেল সহ উপজেলার ভূমি অফিসের ষ্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।