সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী মারা গেছেন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | ৬৭৭

বীর মুক্তিযোদ্ধা, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, নবম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী মারা গেছেন। জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শওকত আলী আজ সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান।

৮৩ বছর বয়সী এই রাজনীতিবিদ কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ২৯ অক্টোবর তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতলে (সিএমএইচ) ভর্তি করানো হয়। বেশ কয়েদিন ধরে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও এক কন্যার জনক।