করোনা মুক্ত হয়ে অফিস করছেন মির্জাপুরের ইউএনও

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩২ পিএম, সোমবার, ৯ নভেম্বর ২০২০ | ৮৩৮

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক করোনা মুক্ত হয়ে অফিস শুরু করেছেন।

সোমবার সকাল থেকে তিনি অফিস শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

ইউএনও আবদুল মালেক গত ২১ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ নভেম্বর তার করোনা পরীক্ষার ফল নেগেটিব আসে। 

ইউএনও আবদুল মালেক সম্পুর্ণ সুস্থ্য হয়ে রবিবার বিকেলে মির্জাপুর আসেন এবং সোমবার সকাল থেকে অফিস শুরু করেন।

ইউএনও করোনা মুক্ত হয়ে অফিসে আসায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

ইউএনও আবদুল মালেক বলেন, মহান আল্লাহুর রহমাতে সকলের আন্তরিক ভালবাসা ও আশির্বাদে করোনা মুক্ত হয়ে  অফিস করছি। আমি সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।