নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশু মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৫ পিএম, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭ | ৫৯৩

নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশু মৃত্যুর হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রহিমানপুর সরকারপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে বুসরা (৩) বিকেলে খেলা করতে করতে কখন বাড়ির পাশে পুকুরে পড়েছে, তা কেউ বুঝতে পারেনি। প্রতিবেশীরা পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।

পরে স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার ওই পুকুর থেকে উদ্ধার করেছেন বলে জানান স্থানীয় ইউপি সদস্য জালাল উদ্দিন সরকার।