গোপালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০ | ৭২৩
সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখবো শেখাবো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা" এই স্লোগানে টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে (৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে, আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। 
 
উক্ত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, ডুবাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বদিউজ্জামান বাদল, মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল কালাম আজাদ প্রমুখ সহ, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।