ধনবাড়ীতে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

মধুপর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৪ পিএম, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ | ৭৯৪

টাঙ্গাইলের ধনবাড়ীতে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।

ধনবাড়ী উপজেলা প্রশাসনের তদারকিতে বুধবার (২২ জুলাই ২০)ইং ধনবাড়ী বাজারে মেসার্স আলম বাদ্রার্স ৫ শ কেজি চিনি, ডাল ২ শ কেজি ও ১৫ শ লিটার সয়াবিন তৈল সাধারণ মানুষের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি করেন।

বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা পাট উপসহকারী কর্মকর্তা মোশারফ হোসেন।

এসময় ধনবাড়ী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জামাল উদ্দিন, তারেক, সাংবাদিক হাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান উপস্থিত ছিলেন।