বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলি, নিহত অন্তত 'পাঁচজন'

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:১৫ এএম, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০ | ৭৪৮

বান্দরবানের বাগমারায় দুই গ্রুপের গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় আরো দুইজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পুলিশ বলছে, সকাল সাতটার কিছু আগে এই ঘটনা ঘটেছে।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানিয়েছেন, সকাল সাতটার দিকে ওই সংঘর্ষের খবর পেয়েছেন তারা। "হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এখন সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন, এবং পুলিশ ফোর্সও সেখানে রওনা দিয়েছে।"

কিন্তু দুই গ্রুপ কারা সেটি নিশ্চিত করে বলতে পারেননি পুলিশ সুপার মিজ আখতার। বাগমারা নামক ওই জায়গাটি বান্দরবান শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।

সুত্র:বিবিসি বাংলা