কালিহাতীতে আর্থিক সাহায্য বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০৩:৩২ পিএম, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০ | ৭১০

জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রাপ্ত বরাদ্দের ক্ষুদ্র জাতীসত্তা নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে টাঙ্গাইলের কালিহাতীতে আর্থিক সাহায্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কনফারেন্স হল রুম থেকে ২০ জনকে ২ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা আর্থিক সাহায্য বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন প্রমূখ।