কালিহাতীতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ

শুভ্র,মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, বৃহস্পতিবার, ২১ মে ২০২০ | ১১৭৭

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স হলরুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যেককে ১ হাজার ২ শত টাকা করে, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন হাজার টাকা করে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪ হাজার ৮শত টাকা করে এবং উচ্চতর শিক্ষার্থীদের প্রত্যেককে ছয় হাজার টাকা করে মোট ৩২ জন শিক্ষার্থীর হাতে এ অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন প্রমুখ।