ঈদে আন্তঃজেলা পরিবহনও বন্ধ থাকবে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, সোমবার, ৪ মে ২০২০ | ৯৪৫
করোনার মধ্যে এবার রোজার ঈদের সময় আন্তঃজেলা যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার (০৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক আদেশে জারি করেছে।


সংক্রমণের হার বাড়তে থাকায় সরকার ইতোমধ্যে লকডাউনের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, সাধারণ ছুটির সময় এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জন সাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে।