বাসাইলে ইসলামী ব্যাংক আউটলেট উদ্বোধন

বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশিত: ০১:০১ পিএম, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০ | ৭৩৬

টাঙ্গাইলের বাসাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় রুবি সুপার মার্কেটে এ আউটলেটের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি জোয়াহেরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টাঙ্গাইল শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ মেজবাহ উদ্দিন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, বাসাইল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান ড. মুহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফতেখায়রুল হাসান।