নাগরপুরে বসন্ত বরণ ও পিঠা উৎসব

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৬ পিএম, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০ | ৮৩১

টাঙ্গাইলের নাগরপুরে বসন্তবরন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহষ্পতিবার সকালে নাগরপুর মহিলা অনার্স কলেজ ক্যাম্পাসে বর্ণিল এ উৎসবের আয়োজন করা হয়।

নাগরপুর মহিলা অনার্স কলেজ আয়োজিত বসন্তবরন ও পিঠা উৎসবকে ঘিরে নবীন প্রবীন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়। ক্যাম্পাসকে সাজানো হয় বর্ণিল সাজে। কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাড. মুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান ,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান প্রমূখ।