নাগরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৩ পিএম, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ | ৭৬৬

টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান মতি , মো. আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, মো. খালিদ হোসেন, শেখ সামছুল হক, সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, সাবেক ভিপি এবিএম জহিরুল ইসলাম , ভিপি আল-মামুন প্রমুখ।

এ সময় থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।