গোপালপুরে অসহায় ও দরিদ্রদের মাঝে চাল বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ | ৭৬৫

টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৯০জন অসহায় দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিডি’র চাল বিতরণ করা হয়। 

ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলামা তালুকদার সোমবার বেলা ১১টায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন তদারকি কর্মকর্তা মো. আবু কায়সার রাসেল, ইউপি সচিব মো. রফিকুল ইসলাম খান, বিশিষ্ট সমাজসেবক মো. শফিকুল ইসলাম, ইউপি সদস্য মো. আবদুল খালেক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। উপকার ভোগীদের মাঝে নভেম্বর ও ডিসেম্বর মাসের চাল বিতরণ করা হয়।