নাগরপুরে জাতীয় শ্রমিক লীগের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৩ পিএম, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ | ৭৬৭

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শক্রবার বিকালে সহবতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভপতি মো. আনিসুর রহমান আনিস, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল আলিম দুলাল, শ্রমিক লীগের সাধারন সম্পাদক শাহ আলম হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল-মামুন প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।