স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ | ৬৫৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ভারত সফর স্থগিত করেছেন। আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারত সফর বাতিল করেন। 

ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার আমন্ত্রণে শুক্রবার সেখানে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও শরীফ মাহমুদ অপু বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে বলেন, সফরটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী মেঘালয় সফর করবেন। 

এর আগে দুপুরে ভারত সফর বাতিল করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের আমন্ত্রনে আজ বৃহস্পতিবার বিকালেই দিল্লি যাওয়ার কথা ছিল তার।