বিপিএলের শুভ উদ্বোধন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, রোববার, ৮ ডিসেম্বর ২০১৯ | ৭৬০

বঙ্গবন্ধু বিপিএলের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে হোম অব ক্রিকেট মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে উদ্বোধন ঘোষণা করেন তিনি। 

এর আগে সাড়ে পাঁচটা থেকে প্রথম পর্বে দেশীয় শিল্পীদের পারফরম্যান্সের পর দ্বিতীয় পর্ব শুরু হয়। প্রথম পর্বে মঞ্চ মাতান জেমসসহ দেশিয় শিল্পীরা। 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আসরকে স্মরণীয় করে রাখতে বর্ণিল উৎসবের মধ্য দিয়ে উদ্বোধন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।