টাঙ্গাইলে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২১ পিএম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ | ৭৪৫

টাঙ্গাইলে বেসরকারি প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ পর্যালোচনা ও সুপারিশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত বেসরকারি কলেজ অনার্স-মাস্টার কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে অন্তর্ভূক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে ।

মনববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সখিপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষক মো. আসাদুল ইসলাম, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের শিক্ষিকা কল্পনা পারভীন, শিক্ষক সৈয়দ আব্দুর রহমান, শিক্ষক মাহাতাবুল ইসলাম, ভবেশ মুকুট পাল, লায়ন নজরুল ইসলাম কলেজের শিক্ষক মো. রফিকুল ইসলাম, সখিপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষক মো. মনিরুজ্জামান, রমজান আলী, হাফিজুল ওয়ারেছ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান বাদল, ফরহাদ আহমেদ, মোহাম্মদ রুবেল মিয়া প্রমুখ।

এরপর মানববন্ধন শেষে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।