কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন ছোট মনির এমপি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১০ পিএম, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ | ৮৯৯

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে রবি/২০১৯-২০ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম ও পরবর্তী খরিপ-১/২০১৯-২০ মৌসুমে গ্রীষ্মকালীণ তিল উৎপাদান বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ (বীজ ও সার) বিতরণ করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ ছোট মনির এমপি।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জানা গেছে, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীজ ও সার বিতরণের আয়োজন করেন। বিতরণ উদ্বোধন কার্যক্রম শুরুতে কৃষকদের নিয়ে কৃষি বিষয়ক আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ ছোট মনির, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, কৃষি অফিসার মো. জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অন্যান্য অতিথিরাও বক্তব্য রাখেন। আলোচনা শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।