মিডিয়াকে সাকিবের পক্ষে থাকার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:০৫ পিএম, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ | ৭৯৪

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সাকিবকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে এমন কঠিন সময়ে গণমাধ্যম যেন বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে বিভ্রান্তিকর কোনো খবর না প্রকাশ করে সে আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা লেখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলমের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘আমি প্রত্যাশা করি বাংলাদেশের সকল মিডিয়া এবং বিদেশি গণমাধ্যমে কাজ করেন এরকম সকল বাংলাদেশী সাকিবের পক্ষে শক্ত হয়ে দাঁড়াবেন।

স্বাধীনতা উত্তর বাংলাদেশের সেরা সম্পদের অন্যতম একটির নাম সাকিব আল হাসান, যে আমাদের অনেক কষ্টের মাঝেও আমাদের মুখে হাসি ফুটিয়েছে, আমরা বিশ্বের সেরা সেরা যেসব অলরাউন্ডারদের দেখে বেড়ে উঠেছিলাম তাদের সবার চেয়ে যে সে সেরা তা আমার আপনার বিবেচনায় নয়, বছরের পর বছরের পরিসংখ্যান এবং আইসিসিই তা বলেছে। আর এটাকে অন্য কিছুর সাথে অযথা জড়াবেন না।

আইসিসির নিয়ম আছে, যা বিসিবি দেখবে কিন্তু নাগরিক হিসেবে সাকিবের পাশে সবাইকে দাঁড়াতেই হবে।’