গোপালপুরে শিক্ষকদের বেতন নির্ধারণসহ ৭দফা দাবিতে মানববন্ধন

মো.নূর আলম গোপালপুর
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ | ৫৫৩

টাঙ্গাইলের গোপালপুরে সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনা শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে যেভাবে মূল্যায়ণ করেছেন। আশাকরি জননেত্রী শেখ হাসিনাও আমাদের দাবি মেনে নিয়ে তার বাবা মত শিক্ষকদেরকে আরও মূল্যায়ন করবেন।

গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, শিক্ষক নেতা মো. আব্দুল আজিজ, মো. আব্দুল করিম, মো. সোহরাব আলী, মাহমুদুল হাসান, আব্দুল মোতালেব, সাইম আল মামুন, শিরিনা আক্তার, মো. জাহিদুল ইসলাম ও লিটন সরকারসহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।