নাগরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৬ এএম, রোববার, ৮ সেপ্টেম্বর ২০১৯ | ৬৫১

“বহু ভাষায় সাক্ষরতা,উন্নত জীবনের নিশ্চয়তা” এ প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনার সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের নেত্বতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবু আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞা, শম্ভু নাথ সাহা, আওয়ামীলীগ নেতা মো. শাহ আলম মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, প্রধান শিক্ষক মো. আহসানুল ইসলাম মুকুল, এস আই ইদ্রিস আলী প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক শিক্ষার্থী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।