পুলিশের উদ্যোগে ৫০ জন কমিউনিটি পুলিশিংকর্মীদের মাঝে ড্রেস বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১০ এএম, বুধবার, ৭ আগস্ট ২০১৯ | ৭৪৩
টাঙ্গাইলের গোপালপুরে থানা পুলিশের উদ্যোগে (৭আগষ্ট) রোজ বুধবার, আসছে পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে, গোপালপুর উপজেলার বিভিন্ন কোরবানির হাটে, আইনশৃঙ্খলা সহায়তায়, যানজট নিরসন, অজ্ঞান পার্টি, জাল টাকা না ছড়াতে পারে, সেদিকে খেয়া রাখতে ও জনসাধারণের দুর্ভোগ কমাতে কমিউনিটি পুলিশিংকর্মীদের ৫০ জন সদস্যদের কে নিয়োজিত করেছে ।
 
অপরদিকে গোপালপুর পৌরসভা এলাকার বাজার ও বিভিন্ন রাস্তার মোরে ট্রাফিক ব্যবন্থা ও যানজট নিয়ন্ত্রনে জন্য, সকল কমিউনিটি পুলিশিংকর্মীদের মধ্যে রিফলেটিং ভেষ্ট বিতরণ করেছেন। গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো.মুস্তাফিজুর রহমান।
 
থানা অফিসার ইনচার্জ মো.মোস্তাফিজুর রহমান জানান গোপালপুর উপজেলার বিভিন্ন কুরবানী হাটে ২০ জন করে কমিউনিটি পুলিশিংকর্মী  থাকবে  এবং আমাদের থানা পুলিশ তাদের কে নিয়ন্ত্রণ করবে ।