ধনবাড়ীতে ঈদ-উল আযাহা উপলক্ষে দরিদ্রদের মাঝে চাল বিতরণ

হাফিজুর রহমান.মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৬ এএম, সোমবার, ৫ আগস্ট ২০১৯ | ৬৬৭

টাঙ্গাইলের ধনবাড়ী উ জেলার বানিয়াজান ও পাইস্কা ইউনিয়নের প্রায় ৩ হাজার দুস্থ আসহায়দের মাঝে সরকারের দেয়া ভিজি এফ এর চাল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদে ঈদ-উল আযহা উপলক্ষে ১১ শ ৭০ জন দুস্থ পরিবারের মাঝে চাল বিতরন উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ছামছুল হুদা ।

বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম তাুকদার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ছামছুল হুদা, বিশেষ অথিতি ছিলেন- ও মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব-উন্নাহার লিনা বকল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবিবুর রহমান সুমন, ট্যাগ অফিসার ফারুক হোসেন, মাইটিভির সাংবাদিক হাফিজুর রহমান এবং আওয়ামীলীগ নেতা তানজিল চৌধুরী সহ সকল ইউপি সদস্যরা।

অপরদিকে পাইস্কা ইউনিয়নে ১৫ শ ৪২ জন পরিবারের মাঝে চাল বিতরন করা হয়। এসময় পাইস্কা ইউপি চেয়ারম্যান আরিফ বজলু, সচিব রেজাউল করিম, ট্যাগ অফিসার আ: আলীম, মাইটিভির সাংবাদিক হাফিজুর রহমান, উদ্যেগত্তা কাবেল হোসেন এবং ইউপি মেম্বার লিটন সহ অন্যান্যরা।