ধনবাড়ীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

হাফিজুর রহমান.মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৭ এএম, বুধবার, ৩১ জুলাই ২০১৯ | ৯১০

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর সভার শহরের সিংঙ্গআটা ও কয়াপাড়া বালু আটা গ্রামের বন্যা কবলিত ৩ শত পরিবারের মাঝে সাড়ে ৩ মেট্র্রিকটন চাউল বিতরন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন জন প্রতি ১৫ কেজি করে চাউল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, ধনবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক , ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি জীবন মাহমুদ শক্তি , কাউন্সিলর আ: মজিদ মিন্টু , মিনহাজ উদ্দিন , পবীর কুমার ,ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার আলী , মাইটিভির সাংবাদিক হাফিজুর রহমানএবং আওয়ামীলীগের নেতাকর্মীরা। ।