নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

নাগরপুরে (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৪ এএম, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ | ৭৭৭

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্টানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে সদর বাজার প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ার)আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মৎস্য কর্মকর্তা নাজমুন নাহার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভারড়া ইউপি’র চেয়ারম্যান মো.রিয়াজ উদ্দিন তালুকদার,যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর আলম প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবিসহ গন্যম্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।