টাঙ্গাইলে শ্রমিকদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:৪৭ এএম, বৃহস্পতিবার, ২ মে ২০১৯ | ৮৯০

জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের ভিক্টোরিয়া রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা শ্রমিকদল। অনুষ্ঠানে জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোঃ শাফী ইথেন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, তাতী দলের সভাপতি মোঃ শাহ আলম, জেলা শ্রমিক দলের সহ সভাপতি মমিনুল ইসলাম লাভলু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, মোঃ ইলিয়াস, সাংগঠনিক আমিনুর রহমান, মোঃ সানোয়ার হোসেন, সদর থানা সভাপতি আঃ হালিম, ভারপ্রাপ্ত সম্পাদক বুলবুল ও পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ তাদের শ্রমিক দলের প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার শপথ গ্রহন করেন।

এছাড়া জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও বিএনপি'র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল নেতাকর্মীর মুক্তি দাবী করা হয়।