নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২ আহত ৩

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৬ এএম, রোববার, ২৬ আগস্ট ২০১৮ | ৮৬৩

বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় ২ জন নিহত ও ৩ জন গুরতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। গুরতর আহত ৩ জন কে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, নামুইট গ্রামের মৃত: ময়েন উদ্দিনের ছেলে ফেরদৌস (৬৫) ও কদমা গ্রামের মানিক মিয়ার ছেলে নুরুল ইসলাম (৪৫)। উক্ত ঘটনায় নিহত ফেরদৌসের ছেলে হযরত আলী (৩০) গুরতর আহত হয়। বাকি আহত ২ জনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ওয়ার্ড কমিশনার রহমত আলী জানান, গত শনিবার রাত ৮টায় তারা উপজেলার ইসবপুর থেকে অটোভ্যান নিয়ে বেয়াইয়ের বাড়ি ঈদের দাওয়াত খেতে যাবার সময় পথিমধ্যে বগুড়া নাটোর মহাসড়কের বিজয়ঘাট নামক স্থানে দ্রুতগামী একটি মাইক্রোবাস পিছন থেকে তাদের ধাক্কা দিলে তারা গুরতর আহত হয় ।

স্থানীয় জনতা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে রাতে ২জনের মৃত্যু হয়। এবিষয়ে, কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, সড়ক দূর্ঘটনার কথা শুনেছি কিন্তু ঘটনাস্থলে কিছু পাওয়া যায়নি।