ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসাল বাংলাদেশ ব্যাংক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, বুধবার, ১০ জুন ২০২৬ | ৬৬

চেয়ারম্যান নিয়োগ নিয়ে চলমান অস্থিরতার মধ্যেই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসাল বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ওই বার্তা অনুযায়ী, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১- অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে এ দায়িত্ব দেয়া হয়েছে। ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ নিয়োগ দেয়া হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংককে জানাবেন।
 
সুত্র: বণিক বার্তা