টাঙ্গাইলে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৩২৮
টাঙ্গাইলে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরে এ কার্যক্রমের উদ্বোধণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া।
 
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ১৭ ফেব্রুয়ারি থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত ২০ দিন সদর উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভার মোট ৫০ টি স্থানে পাঁচটি ট্রাকে করে ৪০০ টি নিম্ন আয়ের পরিবারের মাঝে দুই কেজি করে মশুর ডাল ও সয়াবিন তেল, এক কেজি করে চিনি, ছোলা (মজুদ সাপেক্ষে) ও ৫০০ গ্রাম খেজুর (মজুদ সাপেক্ষে)  বিক্রি করা হবে। ভোক্তা পর্যায়ে প্রতি প্যাকেজের মূল্য ৫৯০ টাকা।
 
জেলার ১২টি উপজেলায় টিসিবির এক লাখ ৬৮ হাজার ৭১১ জন গ্রাহক রয়েছেন। মজুদ সাপেক্ষে এক যোগে সবার মাঝে এ পণ্য বিক্রি করা হবে।