বাপা টাঙ্গাইল জেলা কমিটি গঠনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৫ পিএম, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ | ১১৭৭
বাংলাদেশ  পরিবেশ আন্দোলন (বাপা) র নতুন টাঙ্গাইল জেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷
 
গতকাল সোমবার সন্ধ্যায় শহরের মেজবানী দাওয়াত হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ এএস এম সাইফুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ আবদুর রহমান, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ,  ডাঃ খন্দকার ইসমাইল,  ব্যবসায়ী মোঃ মাসুদুর রহমান, রৌফ খান, সাংবাদিক তনয় বিশ্বাস,  সংগঠক আওয়াল মাহমুদ। 
 
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী এক মাসের মধ্যে কেন্দ্রীয় কমিটির নেতাদের আমন্ত্রণ জানিয়ে এবং উনাদের উপস্থিতিতে টাঙ্গাইল জেলা কমিটি গঠন করা