ঝিনাইদহে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৬ পিএম, শনিবার, ১১ আগস্ট ২০১৮ | ৬৫৪

ঝিনাইদহে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজ রাতে শহরের বাসটার্মিনাল এলাকার শিশু হাসপাতালের সামনের একটি ফার্মেসীতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে শিশু হাসপাতাল গেটে ফিরোজা ফার্মেসীতে বসে গল্প করছিল ব্যবসায়ী মিজানুর রহমান ও ফার্মেসী মালিক আমিরুল ইসলাম। রাত ৯ টার দিকে সেখানে শোরগোল শুনতে পায় স্থানীয় ব্যবসায়ীরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ফার্মেসীর মধ্যে থেকে ব্যবসায়ী মিজানুর রহমানের লাশ উদ্ধার করে।

স্বজনদের ধারনা টাকা সংক্রান্ত বিরোধ জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তবে এ ব্যাপারে কিছু জানাতে পারেনি পুলিশ। নিহত মিজানুর শৈলকুপা উপজেলার দীঘল গ্রামের মৃত মনোয়ার হোসেনের ছেলে । সে পেশায় একজন ভূষিমাল এবং জমি ব্যবসায়ী।