নন্দীগ্রামে শান্তিপূর্ণ ভাবে এইচএসসি সমমানের পরীক্ষা শুরু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১১ পিএম, সোমবার, ২ এপ্রিল ২০১৮ | ৬৬৬

বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণ ভাবে এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়।

এবার নন্দীগ্রাম মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে এইচএসসি ৩৫৮ জন, দামগাড়া সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্রে ২৩৩ জন, মনসুর হোসেন ডিগ্রী কলেজ কেন্দ্রে এইচএসসি ২১৫, বিএম শাখায় ১৯৯ জন ও ভেনু কেন্দ্রে ১২০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন।

পরীক্ষা কেন্দ্রগুলোতে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) মাশুকাতে রাব্বি পরির্দশন করেছেন। এইসব কেন্দ্রে প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।