টাঙ্গাইলে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৩ পিএম, রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ৫৯৯
"সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নের উদ্ভাবনে স্থানীয় সরকার" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
 
এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
 
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। 
 
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম আরা রিনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, টাঙ্গাইল নির্বাহী প্রকৌশলী (এলজিইডির) প্রকৌশলী রফিকুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর,  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।