ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮ পিএম, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮ | ৬৩৩

‘মানুষ মানুষের জন্য’ শ্লোগানে ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পুলিশ লাইনস মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আল মামুন, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, ডিবি ওসি জাহাঙ্গীর আলম, ডিএসবি শাখার ওসি মীর শরিফুল হক, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণ পদ সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমাদের সামান্য সহযোগিতায় একজন শীতার্ত মানুষ পেতে পারে উঞ্চতার ছোঁয়া। লাঘব হতে পারে অনেকের কষ্ট।

তাই অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। পরে সদর উপজেলার ২’শ জন দুস্থ: অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।