শেখ হাসিনার সঙ্গে প্রণব মুখার্জির সাক্ষাৎ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮ | ৮৩৩

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

আজ সোমবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রণব মুখার্জি গণভবনে যান। এ সময় গণভবনের কম্পাউন্ড গেটে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এরপর বৈঠকে বসেন দুই নেতা। দুই দেশের বেশ কিছু বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। এর আগে ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘরে যান ভারতের সাবেক রাষ্ট্রপতি। সেখান থেকেই প্রণব মুখার্জি গণভবনে যান। 

বিকেল সাড়ে ৩টায় বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রণব মুখার্জি।

পাঁচদিনের সফরে গতকাল রবিবার বিকেলে ঢাকায় পৌঁছান ভারতের সাবেক রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে এসেছেন কন্যা শর্মিলা মুখার্জি।