সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ পিএম, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭ | ৬৫৪

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, গত ১৮ নভেম্বর টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন এমপি গোলাম মোস্তফা। এরপর তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

এমপি গোলাম মোস্তফার প্রথম জানাজার নামাজ সংসদ ভবনে এবং দ্বিতীয় জানাজার নামাজ গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের চণ্ডীপুরে অনুষ্ঠিত হবে।