টাঙ্গাইলে মৃত ব্যক্তিদের কার্ডে চাল তোলার চেষ্টায় ইউপি সদস্যের লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১০ পিএম, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | ১০৮৬

টাঙ্গাইলে সাত মৃত ব্যক্তির নামে করা কার্ডে চাল উত্তোলনের চেষ্টার দায়ে এক ইউপি সদস্যকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই জরিমানা করেন। এ সময় তার কাছ থেকে ৭ টি খাদ্যবান্ধব কর্মসূচীর কার্ড উদ্ধার করা হয়। জরিমানাদাতা সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছানোয়ার হোসেন।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য ছানোয়ার হোসেন মৃত সাত ব্যক্তির নামে করা খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড নিজের কাছে রেখে

চাল উত্তোলনের চেষ্টা করছিল। এ সময় আমরা তাকে আটক করি। নিয়ম অনুযায়ীকার্ড গুলো আমাদের কাছে জমা না দিয়ে নামে বেনামে সে চাল উত্তোলন ও আত্মসাৎ করে আসছিল। এ অভিযোগে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তার মেম্বারশিপ বাতিলের সুপারিশ স্থানীয় সরকার মন্ত্রনালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।