ভূঞাপুরে টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মামুন সরকার, ভূঞাপুর
প্রকাশিত: ১২:৩৩ পিএম, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯ | ৭৭৩

টাঙ্গাইলের ভূঞাপুরে জেলা ঔষধ প্রশাসনের উদ্যোগে নকল, ভেজাল, মেয়াদোত্তির্ণ ও রেজিস্ট্রার্ড বিহীন চিকিৎসক ছাড়া এন্টিবায়টিক ঔষধ বিক্রয় প্রতিরোধে গণসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ২৫ সেমপ্টেম্বর উপজেলা অডিটরিয়ামে টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসনের উদ্যোগে, ভূঞাপুর উপজেলা কেমিন্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উেেদ্যাগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভূঞাপুর উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. সোহরাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসন তত্তাবধায়ক ডা. মোছা. নার্গীস আক্তার।

বিশেষ অতিথি ভূঞাপুরউপজেলা স্বাস্থ্য ও পবিরাব পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহী উদ্দিন আহমেদ, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি আসাদুল ইসলাম বাবুল, কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সহ-সভাপতি সাজেদুজ্জামান খান হান্নান, সম্পাদক মো. শাহ আলম মিয়াসহ উপজেলার ঔষধ বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।