ঝিনাইদহে মানব পাচারকারী আক্তার হোসেন পিকুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
প্রকাশিত: ০২:৩৮ পিএম, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ | ৫৯১

ঝিনাইদহ সদর উপজেলার আঠারো মাইল এলাকা থেকে জেলার আলোচিত মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য আক্তার হোসেন পিকুল (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ও সিপিসি-২।

সোমবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত আক্তার হোসেন সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আঠারো মাইল এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেনকে গ্রেফতার করে।

সে দীর্ঘদিন ধরে অবৈধ বাবে পানি পথে মানব পাচার করে আসছে। সে এলাকার যুবকদের কম খরচে মালয়েশিয়া, লিবিয়া, ইতালিসহ বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র ঝিনাইদহের সদর উপজেলার হলিধানী, সাধুহাটি ও কুমড়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৯ জন যুবক বিদেশ গিয়ে ৫/৬ বছর ধরে নিখোঁজ রয়েছে।