হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:০৫ পিএম, সোমবার, ২ এপ্রিল ২০১৮ | ৮৬১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার সকাল ১০ টার দিকে হাসপাতালে ভর্তি হন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসচিব অসুস্থতা অনুভব করলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এখন বিভিন্ন ধরনের পরীক্ষা করা হচ্ছে।

মির্জা ফখরুল আগে থেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসা করিয়েছেন বলেও জানান শামসুদ্দিন দিদার।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মা অসুস্থ হয়ে বারডেম হাসপাতালে ভর্তি আছেন।