টাঙ্গাইলে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৬ পিএম, রোববার, ১৪ এপ্রিল ২০২৪ | ৬৭৬
টাঙ্গাইলে মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
 
আজ রোববার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
 
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশত্ববোধক গান, নৃত্য ও শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

এ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নারী পুরুষ অংশ গ্রহণ করে।