নাগরপুরে বই উৎসব অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, বুধবার, ১ জানুয়ারী ২০২০ | ৭৫৫

টাঙ্গাইলের নাগরপুরে উৎসব মুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই উৎসব উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ ( নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।

বই উৎসবে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, (মহিলা) ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান,উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি, প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, বাবু অমলেন্দু সোম রায়, প্রমুখ।

এক যোগে নাগরপুর উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা ৫,৩৬,৬৫০ টি বই ও প্রাথমিক বিদ্যালয়ে ২০,৯,১৮৫ টি বই বিতারণ করে।

এ সময় উপজেলার যদুনাথ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, শহীদ শামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, যদুনাথ সরকারী প্রথমিক বিদ্যালয় ও কেন্দ্রিয় আলিম মাদ্রাসা ছাত্রা/ ছাত্রী উপস্থিত ছিলেন।