গোপালপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট প্রশিক্ষণ কর্মশালা

গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৬ এএম, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯ | ৮৩৭
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে টাঙ্গাইল জেলা প্রশাসনের সহযোগিতায় , (০৯জুলই) রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা অডিটরিয়াম হলরুমে।
 
স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসজিডি) বাস্তবায়ন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
 
উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক টাঙ্গাইল মো.শহিদুল ইসলাম, প্রধান আলোচক অতিরিক্ত জেলা প্রশাসক মো.সেলিম আহমেদ শিক্ষা ও আইটিসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা তদন্ত অফিসার শফিউল আলম।
 
উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন, স্থানীয় জন প্রতিনিধি, উপজেলায় বিভিন্ন দপ্তরের সরকারি  কর্মকর্তাবৃন্দ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, স্থানীয় সূধী সমাজ ও সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সংবাদ কর্মীবৃন্দ সহ এ প্রশিক্ষণ কর্মশালা দিনব্যাপী চলবে।