২০ ছাত্রীকে যৌন নির্যাতনের পর ভিডিও ধারণ, শিক্ষক আটক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৩ এএম, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯ | ৯০৪

নারায়ণগঞ্জে ফাঁদে ফেলে ২০ ছাত্রীকে যৌন নির্যাতনের পর ভিডিও ধারণ করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়ে র‌্যাবের হাতের তুলে দেন এলাকাবাসী। মদদ দেয়ার অভিযোগে আটক হয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষকও।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন সিদ্ধিরগঞ্জ অক্সফোর্ড হাইস্কুলের শিক্ষক আশরাফুল আরিফ। নানা কৌশলে তাদেরকে ফাঁদে পেলে শারীরিক সম্পর্ক গড়ে তুলতেন তিনি।

এমনকি সেই ভিডিওচিত্র ধারণের পর মোটা অংকের অর্থ আদায় করতেন তিনি। এমন অভিযোগে সকালে স্কুলে গিয়ে ওই শিক্ষককে আটকের পর মোবাইল ফোন যাচাই করেন এলাকাবাসী। এক পর্যায়ে তাকে গণপিটুনি দেয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে আটক করে র‌্যাব। এসময় মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়।