ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, মঙ্গলবার, ৪ জুন ২০১৯ | ৮৭৮

বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বজ মসজিদে বাগেরহাটের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টা এবং সকাল ৯টায় মোট ৩টি জামাত অনুষ্ঠিত হয়। অধিক মুসল্লিকে এই মসজিদে নামাজ আদায়ের সুযোগ দেওয়ার জন্য প্রতি বছর ঈদে তিনটি জামাত হয়। এবছর প্রতিটি জামাতেই ছিল উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এসেছিলেন ঐতিহাসিক এ মসজিদে নামাজ আদায় করতে।

প্রথম জামাতে ইমামতি করেন বাগেরহাট শহরের সরুই জামেয়া আরাবিয়া সিদ্দিকিয়া ও বরকতিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম সিদ্দিকি। দ্বিতীয় জামাতে ইমামতি করেন জামাতে ষাটগম্বুজ বায়তুশ শরফ আদর্শ আলিম মাদরাসার শিক্ষক হাফেজ কারী মাওলানা মো. খালিদ আহমদ। তৃতীয় ও সর্বশেষ জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলনা মো. হেলাল উদ্দিন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ষাটগম্বুজে ঈদের নামাজ আদায় করেন।