নাগরপুরে পরিবেশক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৮ এএম, শনিবার, ৪ মে ২০১৯ | ৮০৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পরিবেশক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারন সভা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা মোড়ে নিজস্ব কার্যালয়ে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাবেক সভাপতি মো. খোকন খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মানিক মিয়ার পরিচলনায়, প্রথম পর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামীমুর রহমান খান শামীম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল, নাগরপুর উপজেলার পরিবেশক মালিক সমিতির সাবেক সহ সভাপতি আবদুস ছালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান , সদস্য আব্দুর আলিম, নাগরপুর উপজেলার পরিবেশক মালিক সমিতির উপদেষ্ঠা হাসানুজ্জামান জুয়েল, শংকর কুমার সাহা, আমিনুর রহমান ঠান্ডু প্রমুখ। এ সময় উপজেলা পরিবেশক মালিক সমিতির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে পরিবেশক মালিক সমিতির সদস্যরা কষ্ঠ ভোটের মাধ্যমে পূর্নরায় দুই বছরের জন্য মো. খোকন খান কে সভাপতি মো. মানিক মিয়া কে সাধারন সম্পাদক নির্বাচিত করেন।